Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
26°C Overcast
Latest
Sports

৬ বছরের সম্পর্কের ইতি টেনে বিদায়বার্তা গ্যাব্রিয়েলের

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টানছেন জেজে গ্যাব্রিয়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক আবেগঘন ভিডিওবার্তায় ক্লাবকে বিদায় জানিয়েছেন ১৬ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। তার পরবর্তী গন্তব্য হিসেবে […]

Read on Khulna Gazette Link copied
৬ বছরের সম্পর্কের ইতি টেনে বিদায়বার্তা গ্যাব্রিয়েলের
Photo: Khulna Gazette

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টানছেন জেজে গ্যাব্রিয়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক আবেগঘন ভিডিওবার্তায় ক্লাবকে বিদায় জানিয়েছেন ১৬ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড। তার পরবর্তী গন্তব্য হিসেবে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।

২০২০ সালে মাত্র ১০ বছর বয়সে ইউনাইটেডের একাডেমিতে যোগ দিয়েছিলেন গ্যাব্রিয়েল। বিদায়বার্তায় তিনি লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেড, ২০২০ সালে বড় স্বপ্ন নিয়ে ১০ বছর বয়সে এখানে এসেছিলাম। এখানে একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে বেড়ে উঠেছি। ওল্ড ট্রাফোর্ডে গোল করা থেকে শুরু করে জিমি মারফি পুরস্কার পাওয়া—তোমরা আমাকে এমন কিছু মুহূর্ত দিয়েছ, যা সব সময় মনে রাখব।’

কোচ, কর্মকর্তা, সতীর্থ ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বার্তার শেষে গ্যাব্রিয়েল বলেন, ‘আমার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সব সময় আমার গল্পের অংশ হয়ে থাকবে। সবকিছুর জন্য ধন্যবাদ।’

গত সেপ্টেম্বরে ইউনাইটেড ছাড়ার ইচ্ছা জানিয়ে নিবন্ধন বাতিলের আবেদন করেছিলেন গ্যাব্রিয়েল। এরপর থেকে ক্লাবের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। গত মৌসুমে ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি জিতেছিলেন জিমি মারফি পুরস্কার। চলতি মৌসুমে সাবাহর বিপক্ষে উয়েফা ইয়ুথ লিগে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। তবে ইউনাইটেডের মূল দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি তার।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, জানুয়ারির দলবদলে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন গ্যাব্রিয়েল। শুরুতে ক্লাবটির দ্বিতীয় দল কাস্তিয়ায় খেলার সম্ভাবনা রয়েছে তার। তবে বিদায়বার্তায় নিজের পরবর্তী গন্তব্যের নাম উল্লেখ করেননি এই তরুণ।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original