মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টায় ফকিরহাট ডাক বাংলো মোড় থেকে মিছিলটি শুরু হয়। এটি ফকিরহাট বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা দেশব্যাপী চলমান নৈরাজ্য ও নাশকতার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, ক্রীড়া সম্পাদক মো. জিয়াউর রহমান, সাবেক সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, সাবেক সদস্য মো. ফয়সালুর রহমান, ফখরুল আলম ও মো. আকরাম হোসেন। এছাড়া বক্তব্য দেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান এবং পিলজংগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিরাজুল ইসলাম প্রমুখ।
মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.