Saturday, November 14, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Satkhira

আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী চাষীরা

এস কে হাসান : আশাশুনি উপজেলায় রিলে ক্রপ সরিষা চাষে চাষীরা আগ্রহী হয়ে উঠছে। উপজেলায় চাষ ও রিলে ক্রপ সরিষা চাষ করে অনেক কৃষক সাংসারিক প্রয়োজন মিটিয়ে সরিষা বিক্রয় করতে সক্ষম হওয়ায় দিনে দিনে সরিষা চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। উপজেলায় আমন মৌসুম শেষ পর্যায় থাকায়...

Read on Voice of Satkhira Link copied
আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী চাষীরা
Photo: Voice of Satkhira
এস কে হাসান :
আশাশুনি উপজেলায় রিলে ক্রপ সরিষা চাষে চাষীরা আগ্রহী হয়ে উঠছে। উপজেলায় চাষ ও রিলে ক্রপ সরিষা চাষ করে অনেক কৃষক সাংসারিক প্রয়োজন মিটিয়ে সরিষা বিক্রয় করতে সক্ষম হওয়ায় দিনে দিনে সরিষা চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
উপজেলায় আমন মৌসুম শেষ পর্যায় থাকায় কৃষকরা ধান কাটার কাজে হাত দিয়েছেন। এবছর উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফসল উৎপাদনও ভাল হয়েছে। কৃষকরা ধান কাটা শুরু করায় ইতিমধ্যে ২৩% ধান কর্তন হয়েগেছে। ফসল কাটার বেশ আগে থেকে কৃষি সম্পসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমন আবাদকৃত জমিতে রিলে ক্রপ হিসেবে আমন কর্তনের ৭ থেকে ১০ দিনের মধ্যে ক্ষেতে সরিষা বীজ বপন করতে চাষী পর্যায়ে পরামর্শ প্রদান করে আসছেন। এমনকি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি সম্পর্কে পরামর্শ প্রদান করা হচ্ছে। উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক সহযোগিতায় উদ্বুদ্ধ হয়ে কৃষকরা চাষ ও রিলে ক্রপ সরিষা চাষে এগিয়ে এসেছে। গত বছর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে চাষ ও রিলে ক্রপ সরিষা চাষ করেছিলেন। এবছর ১০০ হেক্টর বৃদ্ধি পেয়ে ৬১০ হেক্টর জমিতে চাষ ও রিলে ক্রপ সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারন করা হয়েছে।
ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগ্রহী কিছু চাষীদেরকে চাষ সহায়তা প্রদান করা হয়েছে। আগ্রহী চাষীদের তালিকা চলমান রয়েছে। সময়ের ভিতরেই লক্ষ্য  অর্জনে আগ্রহী চাষীদের তালিকা চলমান রয়েছে। চাষাবাদ ফলপ্রসু হলে এবছর প্রকি হেক্টরে ২.২০ মে.টন করে সরিষা উৎপাদিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা জানান, সরকার বিভিন্ন প্রকল্প এবং প্রনোদনার মাধ্যমে তেল জাতীয় ফসলের উন্নয়নবৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ এবং সারের সহায়তা প্রদান করছে। আমরা সঠিক কৃষক নির্বাচনের মাধ্যমে রিলে ফসল এবং যেখানে চাষের মাধ্যমে সরিষা উৎপাদন সম্ভব সেখানে সরিষা উৎপাদনের লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় আশাশুনিতে এবছর ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদ বৃদ্ধি হবে। #

The post আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী চাষীরা appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original