Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 18 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 19 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 23 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 29 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 31 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Business

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ

জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটে ৪১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাগেরহাট জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়। অনু...

Read on Dainik Khulna 24 Link copied
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ
Photo: Dainik Khulna 24
জেলা প্রতিনিধি, বাগেরহাট :
বাগেরহাটে ৪১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাগেরহাট জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু রিয়াজ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ দিচ্ছি। অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, কোন প্রতিষ্ঠান বা সংগঠনের প্রকৃত অর্থে আর্থিক সহায়তা প্রয়োজন। যাদের প্রয়োজন রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সরকারি অর্থ যেন যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়ে জেলা পরিষদ গুরুত্ব দিচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে তাঁরা এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original