
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে রাখালগাছি ইউনিয়নে একটি মেডিকেল হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে।
বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুস্তাহিদুল আলম রবি, ইউনিট লেভেল অফিসার তাহিরা খাতুন, কার্যনির্বাহী সদস্য আলামিন সরদার, নার্গিস আক্তার ইভা ও আজমিরা খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ সাইফুজ্জামান বাবু, শেখ মিজানুর রহমান, শরিফুল ইসলাম লিটু, শেখ সেলিম উদ্দিন, শেখ মাহফুজুর রহমান সেন্টু, হাওলাদার কামরুল ইসলাম রুমান, শেখ মিরানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মতিয়ার রহমান। এ সময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও সার্বিক দায়িত্ব পালন করেন।
উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম রাখালগাছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়েছে। আগামী সাত দিন ধরে এ কার্যক্রম চলবে। আগামী শনিবার বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে এ কর্মসূচির সমাপ্তি হবে।
রাখালগাছি ইউনিয়নবাসীর জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বাগেরহাটে একটি মেডিকেল হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। হাসপাতালটি রাখালগাছি ইউনিয়নে স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।
এ সময় রাখালগাছি ইউনিয়নের কৃতী সন্তান ও সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ রেজাউল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বিচারপতি সৈয়দ রেজাউল হক সব সময় এ এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণ নিয়ে ভাবেন। তাঁর পরামর্শ অনুযায়ী রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের একটি উপশাখা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের অর্থায়নে সেখানে একটি পুলিশ ক্যাম্পও নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, রাখালগাছি ইউনিয়নের সার্বিক উন্নয়নে আগামী দিনেও বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হবে। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
Original report
Open original
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.