Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
22°C Overcast
Latest
ট্রাম্প-পুতিন-শি’র ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ 1 hour ago ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন 1 hour ago বিআরডিবির অর্থ আত্মসাতের মামলায় মাঠ সহকারীর ১৩ বছর কারাদণ্ড 1 hour ago রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ 1 hour ago কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান 1 hour ago মোংলা বন্দরে নিলামের অপেক্ষায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা 1 hour ago # ডিসেম্বরের মধ্যেই যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন! ছয় বছর পর নির্বাচিত নেতৃত্বের অপেক্ষা; নির্বাচন কমিশন গঠন, রবিবার প্রকাশ হতে পারে নাম 1 hour ago অভয়নগরে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩১৩০ প্রান্তিক কৃষক 1 hour ago
Politics

বাগেরহাটে ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধের চেষ্টা

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয়। এতে কার্যালয়ের ভিতরে থাকা […]

Read on Khulna Gazette Link copied
বাগেরহাটে ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধের চেষ্টা
Photo: Khulna Gazette

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয়। এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল, বিএনপির নেতাকর্মীদের ছবি, ফ্যান ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। কার্যালয়ের দেওয়ালে ‌‘জয় বাংলা লকডাউন’ লিখেছে অগ্নিসংযোগকারীরা।

এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যানচলাচল ব্যাহত করার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল বলেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে। গাছও ফেলেছে শ্রীঘাট এলাকায় রাস্তার উপর নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছে বলে জানান এই বিএনপি নেতা।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, মোটরসোইকেলে কয়েকজন লোক এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে একটি পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীঘাট এলাকায় গাছ ফেলার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original