Tuesday, November 10, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Business

বাঘারপাড়ায় আগুনে পুড়লো ৭ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৭টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে […]

Read on Khulna Gazette Link copied
বাঘারপাড়ায় আগুনে পুড়লো ৭ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা
Photo: Khulna Gazette

যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে রবিবার (৮ নভেম্বর)  গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৭টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে হঠাৎ করেই দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। গভীর রাত হওয়ায় প্রথমে কেউ বিষয়টি টের পাননি। পরে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া উপরে উঠতে শুরু করলে বাজারে ডিউটিরত নাইটগার্ডের নজরে আসে। এরপর তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ৭টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে দোকানগুলোর ৪ জন মালিকের মধ্যে দরাজহাট গ্রামের আসাদুল ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাঘারপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মাজেদুল হক জানান, খবর পাওয়ার পরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original