যশোরের শার্শা উপজেলার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩), সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা ইজাজ আহম্মেদ (২১), শিকড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান মিলন (৪০) এবং শিকড়ী মধ্যপাড়া গ্রামের চান্দ আলীর ছেলে মশিউর রহমান (৪২)।
পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পুরোনো একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজনকে বুধবার দুপুরে পুলিশি পাহারায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.