Wednesday, November 11, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Khulna

বিমানের রিয়াদ ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তসমূহ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা […]

Read on Khulna Gazette Link copied
বিমানের রিয়াদ ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
Photo: Khulna Gazette

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তসমূহ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে বিমানের রিয়াদ ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

এছাড়া যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original