Saturday, November 14, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Entertainment

বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ

বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক (ইমেইল), ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন পরিষেবার সংযোগ পেতে সমস্যা […]

Read on Khulna Gazette Link copied
বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
Photo: Khulna Gazette

বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক (ইমেইল), ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন পরিষেবার সংযোগ পেতে সমস্যা হচ্ছে।

বিশ্বজুড়ে পড়েছে এ বিভ্রাটের প্রভাব। বহুল ব্যবহৃত এসব সেবা কার্যত অচল হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিশ্বের ৭০টিরও বেশি দেশের গ্রাহকরা। বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সরকারি সংস্থাগুলো জানিয়েছে যে, তারা আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না।

বিভ্রাটের কারণে প্রায় ১০ ঘণ্টা ধরে ব্যহত হয়েছে আউটলুক ও এক্সচেঞ্জ অনলাইন (ইমেইল পাঠানো-গ্রহণ ও ক্যালেন্ডার), মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট কোপাইলট, শেয়ারপয়েন্ট অনলাইন ও ওয়ানড্রাইভ, মাইক্রোসফট ডিফেন্ডারের (ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা) মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো। এর বাইরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, প্ল্যানার এবং টু-ডু অ্যাপেও বিভ্রাটের প্রভাব পড়েছে।

ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ডাউনডিটেক্টর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিভ্রাট শুরুর পর এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের পণ্যগুলো অকার্যকর হয়ে যায়। ডাউনডিটেক্টর থেকে প্রকাশ করা একটি মানচিত্রে দেখা গেছে, পুরো আমেরিকা মহাদেশসহ ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এই বিভ্রাটের কবলে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “বিশ্বব্যাপী মাইক্রোসফট বিভ্রাটের কারণে আমাদের ইমেইল গ্রহণের সক্ষমতা ব্যাহত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে থাকা নিউজিল্যান্ডের সব দূতাবাস, কনস্যুলেট এবং প্রতিনিধিত্বমূলক কার্যালয়গুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

মাইক্রোসফট কোম্পানির কর্তৃপক্ষ এ বিভ্রাটের কারণ হিসেবে সার্ভারের ওপর ‘অতিরিক্ত চাপ’-কে দায়ী করেছে। পরিষেবাগুলো পুনরায় সচল করতে কাজ চলছে বলেও জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে মাইক্রোসফট কর্তৃপক্ষ বলেছে, “পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য যেসব পরিবর্তন আনা হয়েছিল, সেগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে আমরা জানতে পেরেছি যে পরিবর্তিত অবস্থায় পরিষেবাগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।”

“এই সমস্যার প্রভাব কমাতে আমরা ইতোমধ্যে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। সেইসঙ্গে পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য বিকল্প উপায় খোঁজা হচ্ছে।”

বিভ্রাট দীর্ঘস্থায়ী হওয়ায় বৃহস্পতিবার এক্সে ধারাবাহিকভাবে বেশ কিছু হালনাগাদ পোস্ট দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। সেসব পোস্টে বলা হয়েছে, পরিষেবা পুরোপুরি সচল করার চেষ্টা অব্যাহত থাকলেও তা এখনো সফল হয়নি।

শেষে বৃহস্পতিবার জিএমটি সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা) এক্সে পোস্ট করা এক বার্তায় কর্তৃপক্ষ জানায়, বিভ্রাট থেকে ‘সীমিত পুনরুদ্ধারের’ লক্ষণ দেখতে পাচ্ছে কোম্পানি।

বার্তায় আরও বলা হয়, “সার্ভারের সক্ষমতা পুনরুদ্ধারের সাথে সাথে ব্যবহারকারীরা ধীরে ধীরে পরিষেবা ফিরে পেতে শুরু করবেন এবং তাদের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলো পুনরায় সংযুক্ত হতে থাকবে।”

সূত্র : এএফপি, ফ্রান্স ২৪

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original