খুলনার বটিয়াঘাটা সরকারি (ডিগ্রি) মহাবিদ্যালয়ের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে শিকল দিয়ে তালা লাগিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, রবিবার দিনগত মধ্যরাতে কলেজের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখে নাইটগার্ড দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি। এরপর আশপাশের সড়কে খোঁজ করেও কাউকে না পেয়ে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান।
কলেজ কর্তৃপক্ষ বিষয়টি বটিয়াঘাটা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে এমন ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.