
খুলনার বটিয়াঘাটায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে উপজেলার ১ নং জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দারোগার ভিটার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজে দু’জন যুবক মোটরসাইকেলে এসে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দাড়ায়। এর কিছুক্ষণ পর অফিসের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের দু’জনের মুখে মুখোশ পরা ছিল বলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান বলেন, দু’জন যুবক ব্যানারে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার তদন্ত চলছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.