Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ সড়কের 45 minutes ago নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ 45 minutes ago স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল 46 minutes ago ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে 48 minutes ago ‘উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন’ – মাহি 50 minutes ago পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 59 minutes ago সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১২ কারখানা বন্ধ 1 hour ago শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী 1 hour ago
Sports

চাপে বাংলাদেশ, ১৫৭ রানের লীড দ. আফ্রিকার

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ রানের জবাবে প্রথম ইনিংসে ৫৫৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে নিজেদের প্রথম ইনিংস শেষ করে প্রোটিয়ারা। ফলে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ১৫৭ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং...

Read on Dainik Khulna 24 Link copied
চাপে বাংলাদেশ, ১৫৭ রানের লীড দ. আফ্রিকার
Photo: Dainik Khulna 24

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ রানের জবাবে প্রথম ইনিংসে ৫৫৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে নিজেদের প্রথম ইনিংস শেষ করে প্রোটিয়ারা। ফলে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ১৫৭ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্কেস অ্যাকারম্যান ও রায়ান রিকেলটন। অ্যাকারম্যান ১৬৪ বলে ১৫৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কা। অন্যদিকে রিকেলটন ১৬৫ বলে ১০২ রান করেন, হাঁকান ১৩টি চার।

এ ছাড়া জুবায়ের হামজা ১২৯ বলে ৮৩ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমা ১৩৮ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে কাগিসো রাবাদা ৯৩ বলে ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ডেন প্যাটারসন ২৭ বলে ২৯ রান যোগ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ সবচেয়ে সফল। তিনি ৩০.৪ ওভারে ১১৮ রান দিয়ে চার উইকেট নেন। তাসকিন আহমেদ ২৮ ওভারে ১২৪ রান দিয়ে দুটি উইকেট পান। মেহেদী হাসান মিরাজ ৩৫.২ ওভারে ১৬৫ রান দিয়ে দুটি উইকেট নেন। ইবাদত হোসেন ও মুমিনুল হক একটি করে উইকেট শিকার করেন।

এক ইনিংসে ৮ টি ডিসমিসাল করে বিশ্বরেকর্ড করেছেন লিটন দাশ। এর আগে একই ইনিংসে সেঞ্চুরী ও ৬ ক্যাচ নেয়া তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখান লিটন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ১০১.২ ওভারে ৪০০ রান করে। তাওহিদ হৃদয় ২২৭ বলে ১৩৭ রান করেন এবং লিটন দাস ১৭৯ বলে ১২০ রানের ইনিংস খেলেন। তানজিদ হাসান করেন ৬৭ রান। হৃদয় ও লিটনের জুটিতে বাংলাদেশের ইনিংস শক্ত ভিত পায়।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ৭০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ডেন প্যাটারসন ৯২ রান দিয়ে চার উইকেট শিকার করেন।

চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকা ১২৪.১ ওভারে ৫৫৭ রানে অলআউট হয়েছে। এখন বাংলাদেশের সামনে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে ম্যাচে ফেরার চ্যালেঞ্জ।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original