Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Politics

ছাত্রদল নেতা শাকিল হত্যা: আটক জনি একদিনের রিমান্ডে

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় আব্দুর রহমান জনি নামে আরও একজনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে জনিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আ...

Read on Dainik Khulna 24 Link copied
ছাত্রদল নেতা শাকিল হত্যা: আটক জনি একদিনের রিমান্ডে
Photo: Dainik Khulna 24

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় আব্দুর রহমান জনি নামে আরও একজনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জনিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার গুরুদাসপুর শহরের টপম্যান শো-রুম থেকে জনিকে আটক করে ডিবি পুলিশ। জনি আমেরিকা প্রবাসী ব্যবসায়ী রাসেল হোসেন স্থানীয় ম্যানেজার।

শাকিল হত্যার ঘটনায় তার মা শাহনাজ বেগম বাদী হয়ে প্রবাসী রাসেল ও এমপি পূত্র নুরুজ্জামান মিন্টুসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। প্রবাসী রাসেলের অর্থায়নে গুরুদাসপুরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করা হয়। এই মামলায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু দুই দফা রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে মারা যান শাকিল।

গত ২৬ অক্টোবর রাতেই ডিবি পুলিশ এমপির ছেলে মিন্টুকে গ্রেফতার করে। ২৭ অক্টোবর প্রথম দফায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original