চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির গাড়ি রাখার পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিওতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, ভিডিওটি কখন ধারণ করা হয়েছে কিংবা এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে বলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির গ্যারেজটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত। সেখানে কোনো গাড়ি রাখা হয় না। আগুনের সূত্রপাতের পর তা ছড়িয়ে পড়ার আগেই নিভে যায়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগুনের একটি সংক্ষিপ্ত ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ সেকেন্ডের ওই ভিডিওতে ভবনের নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওটি কে ধারণ করেছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কী এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বের করার চেষ্টা চলছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন গণমাধ্যমকে জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.