Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Business

দাকোপের চড়ানদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলায় বাজুয়া চড়ানদীর বুকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১৩ নভেম্বর ) বিকেলে উপজেলার বাজুয়া ইউনিয়নের খুটাখালি বাজারে বাজুয়া সব্যসাচী ক্লাব ও অগ্রগামী যুব সংঘের উদ্...

Read on Dainik Khulna 24 Link copied
দাকোপের চড়ানদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
Photo: Dainik Khulna 24

দাকোপ (খুলনা) প্রতিনিধি:

খুলনার দাকোপ  উপজেলায় বাজুয়া চড়ানদীর বুকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শুক্রবার  (১৩ নভেম্বর ) বিকেলে উপজেলার বাজুয়া ইউনিয়নের  খুটাখালি বাজারে বাজুয়া সব্যসাচী ক্লাব ও অগ্রগামী যুব সংঘের উদ্যোগে দিপাবলী উৎসব উপলক্ষে  ১৩ ও ১৪ নভেম্বর ২ দিন ব্যাপী (পুরুষ ও মহিলা) পৃথকভাবে  বাংলার চিরঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের  আয়োজনে এ প্রতিযোগিতায় চারটি নৌকা অংশ নেয়।

নৌকাবাইচকে কেন্দ্র করে  দুপুরের পর থেকেই  বাজুয়া খুটাখালি বাজার    এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে স্হানীয়   চড়া নদীর দুই পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই তীর দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

মাঝিদের বৈঠার ছন্দে একের পর এক নৌকা নদীর বুক চিরে এগিয়ে যেতে থাকে। এ সময় চড়া নদীর দুই পাড়ে অবস্থান নেওয়া দর্শনার্থীরা করতালি ও উল্লাসের মাধ্যমে নিজ নিজ পছন্দের নৌকাকে উৎসাহ দিতে থাকেন।

চারটি নৌকার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি নৌকার মাঝিরা বিজয় অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালান। বিশেষ করে প্রতিযোগিতার শেষ মুহূর্তে নৌকাগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এতে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৌকাবাইচে ঠাকুর দাস বিশ্বাসের  দুরান্ত  তরী  নৌকা প্রথম স্থান অর্জন করে। সিটেবুনিয়া সঞ্জয় মন্ডলের সপ্তপুরী   নৌকা দ্বিতীয় এবং মাদিয়া সুজয় রায়ের সপ্ততরী নৌকা তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

এ নৌকা বাইচ আয়োজনের  দিপাবলী উৎসব ও নৌকা বাইচ উদযাপন কমিটির  আহবায়ক পার্থ সাহা  বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনগুলোর মধ্যে নৌকাবাইচ অন্যতম। বিশেষ করে নদীবেষ্টিত দাকোপ  অঞ্চলে নৌকাবাইচের  দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রয়েছে। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original