Friday, November 13, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Education

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত থাকায় মৃতের সংখ্যা পৌনে পাঁচশত ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার […]

Read on Khulna Gazette Link copied
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০
Photo: Khulna Gazette

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত থাকায় মৃতের সংখ্যা পৌনে পাঁচশত ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের সবাই ঢাকা বিভাগের অধিবাসী।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তের বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৭৮০ জন)। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৪৫ জন এবং মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৩৫ জন হাসপাতালে ভর্তি হন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৪৯, চট্টগ্রামে ২৪২, খুলনায় ২২৬, রাজশাহীতে ১৯৮, রংপুরে ১০৯, ময়মনসিংহে ৮৫ এবং সিলেটে ১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original