Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া 1 hour ago মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন 1 hour ago মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন 1 hour ago আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৫১ জন পেয়েছেন সারের ডিলারশিপ 1 hour ago মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 1 hour ago সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন 1 hour ago সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব 1 hour ago মেহেরপুরে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত 1 hour ago
Khulna

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির অভ্যন্তরীণ বিভিন্ন মালামাল ও […]

Read on Khulna Gazette Link copied
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
Photo: Khulna Gazette

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির অভ্যন্তরীণ বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, হেলপার ও বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।

এ বিষয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original