দৌলতপুর থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে দৌলতপুরের মনা মার্কেট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মনা মার্কেটের পাশে রাস্তার ওপর কৃষক দলের একটি আলোচনা সভা চলছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি ককটেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম জানান, কে বা কারা সেখানে ককটেলটি রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.