দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। দুদকের নিজস্ব জনবল থেকে তিনি সপ্তম কর্মকর্তা, যিনি পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
মোহাম্মদ মোরশেদ আলমের আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।
মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগ দেন। একই ব্যাচের কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনের পর এবার মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন তিনি।
এদিকে, একই দিনে দুদকের আরও সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন—দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (ব্যাংক) চলতি দায়িত্বে থাকা এ এস এম সাজ্জাদ হোসেন, দুদক বিকার পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান, প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.