খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে পাবনা জেলার হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর বায়তুল খুলনা থেকে পালিয়ে পাবনায় চলে যায়। সেখানে হেমায়েতপুরে তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালিয়ে ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর হত্যাকাণ্ড সম্পর্কে বায়তুল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.