Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
22°C Overcast
Latest
ট্রাম্প-পুতিন-শি’র ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ 1 hour ago ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন 1 hour ago বিআরডিবির অর্থ আত্মসাতের মামলায় মাঠ সহকারীর ১৩ বছর কারাদণ্ড 1 hour ago রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ 1 hour ago কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান 1 hour ago মোংলা বন্দরে নিলামের অপেক্ষায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা 1 hour ago # ডিসেম্বরের মধ্যেই যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন! ছয় বছর পর নির্বাচিত নেতৃত্বের অপেক্ষা; নির্বাচন কমিশন গঠন, রবিবার প্রকাশ হতে পারে নাম 1 hour ago অভয়নগরে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩১৩০ প্রান্তিক কৃষক 1 hour ago
Business

“এএফএ”র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মেসি!

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শীর্ষ নেতৃত্বের সঙ্গে লিওনেল মেসির সম্পর্কের বড় ধরনের অবনতির খবর সামনে এসেছে। দেশটির সংবাদমাধ্যমের দাবি, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক—দুই ধরনের সম্পর্কই ছিন্ন করেছেন...

Read on Dainik Khulna 24 Link copied
“এএফএ”র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মেসি!
Photo: Dainik Khulna 24

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শীর্ষ নেতৃত্বের সঙ্গে লিওনেল মেসির সম্পর্কের বড় ধরনের অবনতির খবর সামনে এসেছে। দেশটির সংবাদমাধ্যমের দাবি, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক—দুই ধরনের সম্পর্কই ছিন্ন করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এমনকি অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে নিজের নাম ও ছবি ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

সাংবাদিক নিকোলাস উইনাস্কির বরাতে এ২৪ টেলিভিশনের ‘ওয়াইফাই’ অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মেসি তাঁর আইনজীবীদের এএফএকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিতে বলেছেন। সেখানে আর্জেন্টিনার ফুটবলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে না—এমন বাণিজ্যিক উদ্যোগে তাঁর নাম ও ছবি ব্যবহার বন্ধের দাবি জানানো হতে পারে।

সম্পর্কের অবনতির সর্বশেষ কারণ হিসেবে সামনে এসেছে একটি বিয়ারের বিজ্ঞাপন। যুক্তরাষ্ট্রের বিয়ার ব্র্যান্ড মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া প্রচারচুক্তি রয়েছে। কিন্তু অভিযোগ, মেসির অজান্তেই আর্জেন্টিনা জাতীয় দলের এক বিয়ার স্পনসরকে বিজ্ঞাপন প্রচারে তাঁর ছবি ব্যবহারের অনুমতি দেন তাপিয়া। বিষয়টি জানার পর মিশেলবের পক্ষ থেকে মেসির প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এএফএ নেতৃত্বের সঙ্গে মেসির দূরত্ব তৈরির পেছনে শুধু বিজ্ঞাপন বিতর্কই নয়, রয়েছে তাঁর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আয়োজন নিয়েও অসন্তোষ।

গত অক্টোবরে এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ। কিন্তু আয়োজন নিয়ে সন্তুষ্ট ছিলেন না ইন্টার মায়ামির এই তারকা। প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে শব্দসংক্রান্ত সমস্যা, বিদায়ী মুহূর্তে স্পনসরদের অতিরিক্ত প্রচার এবং ড্রোন প্রদর্শনীর কিছু বিষয় তাঁকে হতাশ করে।

বিশেষ করে ড্রোন প্রদর্শনীতে বাঁ-পায়ের জন্য বিখ্যাত মেসিকে ডান পায়ে শট নিতে দেখানো হয়। বিষয়টি নিয়েও অসন্তুষ্ট ছিলেন তিনি বলে দাবি করা হয়েছে।

এদিকে এএফএ নেতৃত্বকে ঘিরে আইনি জটিলতাও বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ এলএলসি মেসিকে নিয়ে করা একটি চুক্তির শর্তসংক্রান্ত আলাদা মামলা করেছে। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট করে খেলার শর্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতসব ঘটনার মধ্যে মেসি কিংবা তাপিয়ার পক্ষ থেকে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য আসেনি। ফলে সম্পর্কচ্ছেদের খবর এবং সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়গুলো আপাতত সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের দাবির মধ্যেই সীমাবদ্ধ।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original