Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
দক্ষিণ&পশ্চিমাঞ্চলের কৃষির টেকসই উন্নয়নে খুকৃবিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির 37 minutes ago রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত 46 minutes ago রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মধ্যে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ 49 minutes ago রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার অভিপ্রায়ে’ মিয়ানমার দোষী সাব্যস্ত: আইসিজে’র রায় 51 minutes ago আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 51 minutes ago মেহেরপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 57 minutes ago আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না 59 minutes ago পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ 1 hour ago
Jashore

এইচএসসি পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট

যশোর ডেস্ক :এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে না। বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হা...

Read on Dainik Jessore Link copied
এইচএসসি পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
Photo: Dainik Jessore

যশোর ডেস্ক :এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে না। বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত। হাইকোর্টের এ নির্দেশনার ফলে এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজন কার্যত স্থগিত রাখার বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। পুনর্মূল্যায়নের পর এসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসতে পারে। ফলে নতুন ফলাফলের ভিত্তিতে তারা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ নির্দেশনা দিয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পিছিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানায়।
এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original