Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
25°C Overcast
Latest
Sports

একঝলক (১৮ নভেম্বর ২০২৬)

বুনো হলুদ ভৃঙ্গরাজ ফুলের মধু পান করছে প্রজাপতি। ছোট বয়রা, খুলনা, ১৮ নভেম্বরপথের ধারে ফুটে আছে লতাকস্তুরী ফুল। অনেকে এই ফুলকে বনঢ্যাঁড়শ নামেও চেনেন। লাহোর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ নভেম্বরসূর্যের আলো ফোটার অপেক্ষায় পাশাপাশি বসে আছে এক জোড়া শালিক। আলো ফুটলেই খাবার...

Read on Prothom Alo Link copied
একঝলক (১৮ নভেম্বর ২০২৬)
Photo: Prothom Alo
বুনো হলুদ ভৃঙ্গরাজ ফুলের মধু পান করছে প্রজাপতি। ছোট বয়রা, খুলনা, ১৮ নভেম্বর
পথের ধারে ফুটে আছে লতাকস্তুরী ফুল। অনেকে এই ফুলকে বনঢ্যাঁড়শ নামেও চেনেন। লাহোর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ নভেম্বর
সূর্যের আলো ফোটার অপেক্ষায় পাশাপাশি বসে আছে এক জোড়া শালিক। আলো ফুটলেই খাবারের সন্ধানে উড়াল দেবে তারা। কুমড়াটিলা, রাঙামাটি, ১৮ নভেম্বর সকালে
কুয়াশায় ঢাকা ভোরে কাজে বের হয়েছেন পাহাড়ি নারী-পুরুষ। যুব উন্নয়ন এলাকা, রাঙামাটি, ১৮ নভেম্বর
সকালের মাঠে বল নিয়ে খেলায় মেতেছে শিশুরা। ছোট বয়রা, খুলনা, ১৮ নভেম্বর সকালে
শীতের কুয়াশা ভেদ করে চা-বাগানের সবুজ পাতায় পড়ছে সূর্যের সোনালি আলো। কুয়াশা আর রোদে ফুটে উঠেছে বাগানের স্নিগ্ধ সৌন্দর্য। মালনীছড়া, সিলেট, ১৮ নভেম্বর
কুয়াশামাখা সকালে চা-বাগানের পথ ধরে সাইকেল চালাচ্ছে এক শিশু। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ১৮ নভেম্বর
রোপণের জন্য আলুর বীজ নিয়ে যাচ্ছে দুই ভাই। সিলিমপুর, রংপুর, ১৮ নভেম্বর
বাড়ি দূরে হওয়ায় জমিতেই চলছে ধানমাড়াই। কাজে ব্যস্ত কৃষক ও কিষানিরা। ঘুড়িয়াখাল, রংপুর, ১৮ নভেম্বর
গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পাটগাতী সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। গোপালগঞ্জ, ১৮ নভেম্বর সকাল আটটা
বিলের পানিতে স্থাপিত সীমানা খুঁটিতে বসে আছে কাদাখোঁচা পাখিটি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১৮ নভেম্বর
Original report

Continue reading at Prothom Alo

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original