Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Crime

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, বন্ধ হলো ম্যাচ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকেরা। এ ঘটনায় বেসিকতাস ও ইসরায়েলের ক্লাব হাপোয়েল বেয়ার শেভার মধ্যকার উয়েফা ইউরোপা লিগের ম্যাচটি […]

Read on Khulna Gazette Link copied
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, বন্ধ হলো ম্যাচ
Photo: Khulna Gazette

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকেরা। এ ঘটনায় বেসিকতাস ও ইসরায়েলের ক্লাব হাপোয়েল বেয়ার শেভার মধ্যকার উয়েফা ইউরোপা লিগের ম্যাচটি প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জর্জিয়ার বাতুমিতে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে বেসিকতাস।

ম্যাচের ২৬ মিনিটে গ্যালারিতে ফিলিস্তিনের সমর্থনে একটি ব্যানার প্রদর্শন করেন বেসিকতাস সমর্থকেরা। একই সঙ্গে ফিলিস্তিনের পতাকাও ওড়ানোর পাশাপাশি ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়া হয়। বার্তা সংস্থা এপি ও এএফপির তথ্য অনুযায়ী, এ সময় জর্জিয়ার পুলিশ সমর্থকদের ওপর পেপার স্প্রে ব্যবহার করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেফারি ম্যাচ বন্ধ করে দেন। তখন দুই দলের স্কোর ছিল ০-০।

ঘটনার পর এক বিবৃতিতে জর্জিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সমর্থকদের ওপর ‘মাত্রাতিরিক্ত’ শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে বেসিকতাস।

ক্লাবটি জানায়, ‘আমরা আমাদের সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সব সমর্থকের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তুরস্কের ফুটবল ফেডারেশনও সমর্থকদের সঙ্গে এমন আচরণের নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, বেসিকতাস সমর্থকদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ ও বৈষম্য করা হয়েছে। এ ঘটনার তদন্তের দাবিও জানাবে ফেডারেশন।

ম্যাচের আগে আরেকটি ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, হাপোয়েল বেয়ার শেভার খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান বেসিকতাসের ফুটবলাররা।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তুরস্কের কর্তৃপক্ষ ইস্তাম্বুলে ম্যাচ আয়োজনের বিরোধিতা করায় ভেন্যু পরিবর্তন করে উয়েফা। জর্জিয়ার বাতুমিতে নিরপেক্ষ মাঠে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাপোয়েল বেয়ার শেভার আগের দুটি অ্যাওয়ে ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও এবার গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original