Wednesday, November 18, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ সড়কের 45 minutes ago নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ 45 minutes ago স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল 46 minutes ago ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে 48 minutes ago ‘উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন’ – মাহি 50 minutes ago পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ 59 minutes ago সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১২ কারখানা বন্ধ 1 hour ago শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী 1 hour ago
Politics

ফকিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ফকিরহাট উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকাল চারটায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থ...

Read on Dainik Khulna 24 Link copied
ফকিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
Photo: Dainik Khulna 24

ফকিরহাট প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ফকিরহাট উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকাল চারটায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফকিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে পথসভায় মিলিত হয়। ফকিরহাট সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হোসাইন মোহাম্মদ জিয়ার সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম ।

বিক্ষোভ মিছিল ও পথসভায় ফকিরহাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল আতিয়ার রহমান, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান টুটুক, মুলঘর ইউনিয়ন বিএনপি নেতা মুশফিকুর রহমান সুমন,উপজেলা কৃষকদল সভাপতি শেখ ফিরোজ হোসেন, মৎস্যজীবি দল সভাপতি খান শহীদুল ইসলাম, মহিলা দলনেত্রী কলিনা ইসলাম, নুরজাহান বেগম সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original