শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে চলতি মাসসহ আগামী ডিসেম্বরব্যাপী সারা দেশে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, উল্লিখিত দাবিগুলো আদায়ে চলতি নভেম্বর মাস থেকে শুরু হয়ে পুরো ডিসেম্বর মাসজুড়ে দেশের সকল জেলা ও মহানগরে এনসিপির উদ্যোগে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি দলটির নিয়মিত সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন দিবসকেন্দ্রিক কর্মসূচিগুলোও যথারীতি পালিত হবে।
পতিত ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, প্রয়োজনে বাংলাদেশের সকল জনতাকে সাথে নিয়ে রাজপথ দখলে রেখে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হবে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ ও তাদের দোসররা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাস চালাচ্ছে—তারা যেন বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য জনগণকে সাথে নিয়ে এনসিপির প্রতিটি নেতাকর্মী রাজপথে সক্রিয় অবস্থান নেবে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.