Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Meherpur

গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মাসুদুর রহমান

মেহেরপুর নিউজ: মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।… The post গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মাসুদুর...

Read on Meherpur News Link copied
গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মাসুদুর রহমান
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ে পৌঁছালে গার্ল গাইড ও স্কাউটের সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করার আহ্বান জানান তিনি।

এ সময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

The post গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মাসুদুর রহমান appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original