নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
এছাড়া, মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেটে ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এসব ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.