নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধের ঘটনাকে কেন্দ্র লগি-বৈঠার মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে আগুন ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করা হয়। এতে পুরো জেলা অবরুদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন সময় বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল। রাতভর চলে ককটেল বিস্ফোরণের ঘটনা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধের সহিংসতা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। এসব ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। ৭টি মোটরসাইকেল জব্দ করেছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে জড়ো হন। সেখানে তারা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় তাঁদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগে, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও জড়ো হয়ে লগি-বৈঠার মিছিল বের করেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করে নেতাকর্মীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, জেলার গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে। এতে এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এছাড়া, অবরোধকে কেন্দ্র করে সোমবার (৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া, মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেটে ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া কোটালীপাড়ায় মশাল মিছিল করে নেতাকর্মীরা এসব ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ইউনুস সরকার ও বিএনপি সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায় সাধারণ মানুষের জীবনে অস্থিরতা নেমে এসেছে। জীবনের কোনো নিরাপত্তা নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, সোমবার রাতে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ৭টি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.