Tuesday, November 17, 2026 Khulna, Bangladesh
23°C Overcast
Latest
Politics

গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ : গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রেরও ব্যর্থতা দেখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার সরকারি বক্তব্যের সঙ্গে […]

Read on Khulna Gazette Link copied
গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ : গোলাম পরওয়ার
Photo: Khulna Gazette

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রেরও ব্যর্থতা দেখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার সরকারি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ। তার মতে, এসব ঘটনা শুধু সরকারের নয়, রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।

প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখে রাষ্ট্রের অভিভাবক আছে কি না, তা নিয়েই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সরকার ও রাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের প্রতি জনগণের আস্থা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ এবং গণ-আকাঙ্ক্ষা ও গণরায় উপেক্ষা করলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকার কথা নয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, মানুষ নিজের চোখে সহিংসতার ঘটনা দেখার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি বাস্তবতাকে অস্বীকার করার শামিল।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original