
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তিনি এ কথা জানান। তিনি বলেন, দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই।
পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প্রশ্ন রেখে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হলে তা হবে বিচারের সঙ্গে মকারি।
চিফ প্রসিকিউটর বলেন, তার (শেখ হাসিনা) আপিল দায়েরের আর আইনগত সুযোগ নেই। তাহলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কি করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে ট্রাভেল পাস ইস্যু করে তাহলে তো এটা বিচারের সঙ্গে রাষ্ট্রের একপ্রকার মকারির শামিল। পাসপোর্ট আইন বলে দিয়েছে ন্যূনতম দুই বছর সাজা হলে পাসপোর্ট দেওয়া যাবে না।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.