Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
21°C Drizzle
Latest
Sports

হেরেই বিদায় বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপের বাছাইয়ে সি গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার ম্যাচ ড্র হয়েছিল। তখনই আমিরাতের বিরুদ্ধে বাংলাদেশের শেষ ম্যাচ অনেকটা আনুষ্ঠানিকতায় রুপ নেয়। শুক্রবার (২০ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে […]

Read on Khulna Gazette Link copied
হেরেই বিদায় বাংলাদেশের
Photo: Khulna Gazette

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপের বাছাইয়ে সি গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার ম্যাচ ড্র হয়েছিল। তখনই আমিরাতের বিরুদ্ধে বাংলাদেশের শেষ ম্যাচ অনেকটা আনুষ্ঠানিকতায় রুপ নেয়। শুক্রবার (২০ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে সিরিয়া ১০-০ গোলে ভুটানকে হারলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায় ঘটে বাংলাদেশের। তখন চাওয়া ছিল শেষ ম্যাচে শান্তনার জয়। তবে সেটিও হয়নি। আমিরাতের বিপক্ষে দুই গোল হজম করে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপের বাছাই সাত গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দলই কেবলমাত্র আগামী বছর মূল রাউন্ডে খেলবে। বাংলাদেশ পড়ে সংযুক্ত আরব আমিরাতে সি গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক আমিরাত ও সিরিয়ার সমান ১০ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিরিয়া গ্রুপ চ্যাম্পিয়ন। জাতীয় ফুটবল দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে দায়িত্ব এই টুর্নামেন্টে দায়িত্ব দিয়েছিল ফেডারেশন। চার ম্যাচে দুটিতে হেরেছেন। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হার। পরের ম্যাচে ভূটানকে ৪-০ গোলে হারায়। তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ গোলে হারিয়েছিল। আজ শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে। প্রথমার্ধে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে বাংলাদেশ।

বাফুফে এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দলকে জর্ডান পাঠিয়েছিল। বিদেশি কোচের অধীনে মাস খানেকের বেশি সময় অনুশীলন চলে। এরপরও আরব আমিরাত, সিরিয়ার বিপক্ষে পয়েন্ট পায়নি বাংলাদেশ। ফলে ক্রুইফ মিশন ব্যর্থই।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original