গুরত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
তারা বলেছে, গতকাল এবং আজ মিলিয়ে মোট ছয়টি ট্যাংকারে মাইনের আঘাতে আগুন লেগেছে।
গত দুই সপ্তাহ ধরে হরমুজে প্রায় প্রতিদিনই তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার শিকার হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর দাবি, বিপ্লবী গার্ড এসব ট্যাংকারে সরাসরি হামলা চালাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ওইদিনই হরমুজ বন্ধ করে দেয় বিপ্লবী গার্ড। আগে সেখান দিয়ে অবাধে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করলেও; সেটি আর হচ্ছে না। এর বদলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কড়া পাহাড়ায় তেল নিয়ে হরমুজ পাড়ি দিচ্ছে জাহাজগুলো। যেগুলো আবার প্রায়ই ইরানিদের হামলার শিকার হচ্ছে।
হরমুজ খোলার জন্য ইরান এখন বিভিন্ন শর্ত দিচ্ছে। তারা বলছে, হরমুজকে আগের অবস্থায় ফেরাতে হলে ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে হবে। তাদের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং অবাধে ইরানি তেল আন্তর্জাতিক বাজারে যেতে দিতে হবে।
এমন অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে হামলার শঙ্কা তৈরি হয়েছে। তবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, যদি আবারও তাদের ওপর হামলা হয়; তাহলে আর সহসাই যুদ্ধবিরতি হবে না। ইরান যতদিন মনে করবে যুদ্ধ চালিয়ে নিতে হবে; ততদিনই যুদ্ধ চলবে।
সূত্র: রয়টার্স
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.