Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
22°C Overcast
Latest
ট্রাম্প-পুতিন-শি’র ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ 1 hour ago ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন 1 hour ago বিআরডিবির অর্থ আত্মসাতের মামলায় মাঠ সহকারীর ১৩ বছর কারাদণ্ড 1 hour ago রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ 1 hour ago কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান 1 hour ago মোংলা বন্দরে নিলামের অপেক্ষায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা 1 hour ago # ডিসেম্বরের মধ্যেই যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন! ছয় বছর পর নির্বাচিত নেতৃত্বের অপেক্ষা; নির্বাচন কমিশন গঠন, রবিবার প্রকাশ হতে পারে নাম 1 hour ago অভয়নগরে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩১৩০ প্রান্তিক কৃষক 1 hour ago
Politics

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। […]

Read on Khulna Gazette Link copied
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে
Photo: Khulna Gazette

বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন তার পক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন করেননি। এছাড়াও তাকে রিমান্ডে নিতে আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি। আদালত হাজতি পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে উল্লেখ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে এবং পলাতক অপরাপর আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছে। যা মামলার তদন্তের স্বার্থে যাচাই বাছাই করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি নুরুল ইসলাম নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকে প্রতিহত করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অপরাধ সংঘটনের জন্য তার নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র জনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জন আসামি যোগসাজসে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে এলোপাথাড়িভাবে মারপিটসহ উপর্যুপরি গুলি বর্ষণ করতে থাকে।

এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original