Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Kushtia

হুথিদের বিরুদ্ধে লড়াইরত জোটের শীর্ষ কমান্ডার পরিবর্তন করল সৌদি আরব

অনলাইন ডেস্ক: ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-সমর্থিত জোটের শীর্ষ কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ফায়াদ আল-রুয়াইলি। আর এতদিন দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে স...

Read on Kushtia Protidin Link copied
হুথিদের বিরুদ্ধে লড়াইরত জোটের শীর্ষ কমান্ডার পরিবর্তন করল সৌদি আরব
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-সমর্থিত জোটের শীর্ষ কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ফায়াদ আল-রুয়াইলি। আর এতদিন দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সৌদি বাদশাহ ও রাষ্ট্রপ্রধান সালমান বিন আবদুলাজিজ এক রাজকীয় ডিক্রির মাধ্যমে এ রদবদলের ঘোষণা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমান্ডার পরিবর্তনের পাশাপাশি ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কিছু এলাকা পুনরুদ্ধারে জোট বাহিনীর অভিযান থেকে সরে আসার খবর পাওয়া গেছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ কৌশলগত অবস্থান পরিবর্তন বলে জানানো হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার গত রোববার জানায়, এডেন শহরের প্রতিরক্ষায় মনোযোগ দিতে জোট বাহিনী বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কিছু এলাকা থেকে নিজেদের অবস্থান সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে গত নয় মাস ধরে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সৌদি আরব তেল রপ্তানির ক্ষেত্রে বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জোট বাহিনীর এই পিছু হটাকে সৌদি-সমর্থিত বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত জুলাইয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

গত সেপ্টেম্বরে হুথিদের অভিযানে ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগর উপকূলের কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও রয়েছে। পরে হুথিরা আরও অগ্রসর হয়ে তাইজ শহর অবরুদ্ধ করে ফেলে।

এরপর সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনরুদ্ধার করলেও মোখা শহরটি এখনো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি।

ইয়েমেনের সেনাবাহিনীর কর্মকর্তারা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে তারা ১৭৩ জন হুথি যোদ্ধাকে হতাহত করেছেন। এ ছাড়া মারিব, লাহিজ ও আল-জউফ এলাকায় হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।

তবে বর্তমানে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে সরে এসে এডেনের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নিচ্ছে জোট বাহিনী। হুথিদের বর্তমান অবস্থান থেকে এডেনের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এই অবস্থান পরিবর্তনকে বৃহত্তর কৌশলগত পদক্ষেপের অংশ বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ রদবদল অস্থায়ী রাজধানী এডেনের নিরাপত্তা নিশ্চিত করতে গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় শক্তিগুলোর অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এদিকে, ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হুথি-সমর্থিত গণমাধ্যমের দাবি, রাজধানী সানায় জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া তাইজে একটি স্কুলে হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: আলজাজিরা

The post হুথিদের বিরুদ্ধে লড়াইরত জোটের শীর্ষ কমান্ডার পরিবর্তন করল সৌদি আরব appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original