Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Kushtia

ইরান যুদ্ধ বন্ধের উদ্যোগ থেকে ভান্সকে দূরে সরালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে আলোচনার উদ্যোগের মধ্যেই তাঁকে পররাষ্ট্রবিষয়ক কার্যক্রম থেকে দূরে সরিয়ে দিয়েছেন প্রেসিড...

Read on Kushtia Protidin Link copied
ইরান যুদ্ধ বন্ধের উদ্যোগ থেকে ভান্সকে দূরে সরালেন ট্রাম্প
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে আলোচনার উদ্যোগের মধ্যেই তাঁকে পররাষ্ট্রবিষয়ক কার্যক্রম থেকে দূরে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ভান্সকে শুধু বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির দুর্নীতির বিষয়গুলোতে নজর দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার জন্য মোহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা করছিলেন ভান্স। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহাকে বিবেচনা করা হচ্ছিল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরানসংক্রান্ত কূটনৈতিক তৎপরতা থেকে ভান্সকে সরিয়ে রাখা হচ্ছে। এতে যুদ্ধ বন্ধে তাঁর নেওয়া উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক দিন ধরে ঘনিষ্ঠজনদের কাছে ইরানের সঙ্গে গত জুনে ভান্সের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প। তাঁর ধারণা, ওই যুদ্ধবিরতির সুযোগে ইরান নিজেদের পুনর্গঠিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শুরুর আগেই বিপুল পরিমাণ তেল বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পেরেছে।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। এ পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভান্স। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও নতুন করে ভাবার পরামর্শ দিয়েছিলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি মাথায় রেখে যুদ্ধ বন্ধের কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছিলেন ভান্স। তবে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের কারণে সেই উদ্যোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও আলজাজিরা

The post ইরান যুদ্ধ বন্ধের উদ্যোগ থেকে ভান্সকে দূরে সরালেন ট্রাম্প appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original