ঝিনাইদহে ট্রাকচাপায় আমিনুর রহমান সৌরভ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান সৌরভ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে রিয়া খাতুনকে ঝিনাইদহে পৌঁছে দিতে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানি বাজার এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত রিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান জানান, স্পিড ব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তার একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন। ওই নারী নিহত সৌরভের রিলেটিভ বলে জানিয়েছেন। দুর্ঘটনার ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সৌরভের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.