Friday, November 13, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Politics

জিয়াউর রহমান ফাউন্ডেশন অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন থেকে অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুযোগ বঞ্চিত, অর্থাভাবে পড়তে পারছে […]

Read on Khulna Gazette Link copied
জিয়াউর রহমান ফাউন্ডেশন অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে
Photo: Khulna Gazette

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন থেকে অত্যন্ত নীরবে-নির্ভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুযোগ বঞ্চিত, অর্থাভাবে পড়তে পারছে না, গুম, খুনের শিকার পরিবার অথবা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’ এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকের বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের সমাজের বিরাজমান সমস্যার সমাধানে সূত্র খোঁজবার চেষ্টা দেখে মুগ্ধু হয়েছেন। শিক্ষার্থীদের প্রত্যেকটি উদ্যোগে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ উতরানের পথ তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি আশা করেন মানুষের জীবন বদলে দেওয়া এসকল উদ্যোগসমূহ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের কাজের ধারা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ প্রোগ্রাম এবং শিল্প পুনরুজ্জীবনে বেগম খালেদা জিয়ার ২০০৫ সালে ঘোষণা অনুযায়ী খুলনাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই স্লোগানকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে তরুণ প্রজন্মের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনমূলক উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন খুব দ্রুত বাস্তবায়িত হবে।

বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। স্বাগত বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী ও হুইপ প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করেন।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original