জলাবদ্ধতার ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে অসময়ের বৃষ্টিতে নতুন করে বিপাকে পড়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষকেরা। একদিকে মাঠে পাকা আমন ধান, অন্যদিকে জমিতে বেড়ে উঠছে আগাম শীতকালীন সবজি। কোথাও সদ্য বপন করা হয়েছে সরিষার বীজ। এমন সময়ে বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বৃষ্টিপাত দীর্ঘায়িত হলে সবজির চারা নষ্ট হওয়া, সরিষার বীজ পচে যাওয়া এবং পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এর সঙ্গে দীর্ঘ¯ায়ী জলাবদ্ধতা নতুন করে অনিশ্চিত করে তুলেছে আসন্ন বোরো মৌসুমের চাষাবাদ।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ডুমুরিয়ায় প্রায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি এবং ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ শতাংশ জমির ধান কাটা সম্ভব হয়েছে। পাশাপাশি ধামালিয়া ইউনিয়নে ২০ বিঘা ও মাগুরাঘোনা ইউনিয়নে ২৫ বিঘা জমিতে সরিষা বপন করেছেন কৃষকেরা। ফলে অসময়ের বৃষ্টিতে এসব ফসলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
কৃষি সংশ্লিষ্টদের আশঙ্কা, টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজির গোড়া পচে যেতে পারে। নষ্ট হতে পারে সদ্য রোপণ করা চারা। অতিরিক্ত আর্দ্রতায় ব্যাহত হতে পারে গাছের স্বাভাবিক বৃদ্ধি। বিশেষ করে সদ্য বপন করা সরিষার বীজ পানিতে ডুবে পচে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে আবাদ শুরুর পরপরই লোকসানের মুখে পড়তে পারেন সরিষা চাষিরা।
অন্যদিকে, সবচেয়ে বেশি দুশ্চিন্তা পাকা আমন ধান নিয়ে। মাঠে ধান পেকে গেলেও বৃষ্টির কারণে তা কাটতে পারছেন না অনেক কৃষক। জমিতে পানি জমলে ধান কাটা ও মাড়াই ব্যাহত হবে। পাকা ধান দীর্ঘ সময় জমিতে পড়ে থাকলে শিষ থেকে দানা ঝরে পড়া, ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
ডুমুরিয়ার কৃষিতে বৃষ্টির এই প্রভাব আরও জটিল হয়ে উঠেছে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে। বিলডাকাতিয়াসহ উপজেলার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার অনেক কৃষিজমি এখনো পানিতে নিমজ্জিত। এসব এলাকায় জলাবদ্ধতার কারণে আসন্ন বোরো মৌসুমের চাষাবাদ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মধ্যে নতুন করে বৃষ্টিপাত কৃষকদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে জলাবদ্ধতায় জমি অনাবাদি থাকার শঙ্কা, অন্যদিকে বৃষ্টিতে চলমান ফসলের ক্ষতির আশঙ্কা-সব মিলিয়ে কঠিন পরি¯িতির মুখে পড়েছেন কৃষকেরা।
বিলডাকাতিয়া এলাকার কৃষক ও ইউপি সদস্য রমেশ চন্দ্র বৈরাগী জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতায় এলাকার অধিকাংশ কৃষিজমি পানির নিচে রয়েছে। এর মধ্যে যেসব জমি কিছুটা জেগে উঠেছিল, সেগুলোও আবার বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। তাঁর আশঙ্কা, এবার এ অঞ্চলের কোনো জমিতেই বোরো ধান চাষের সম্ভাবনা নেই। দীর্ঘদিন ফসল উৎপাদন করতে না পারায় এলাকার মানুষের মধ্যে চরম খাদ্য ও জীবিকার সংকট দেখা দিয়েছে।
চাকুন্দিয়া ব্লকের কৃষক আব্দুর রহমান জাানা,তিনি ২ বিঘা জমিতে আমন ধান, ১ বিঘা জমিতে শিম এবং দেড় বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। দুইদিন আগে থেকে পাকা ধান কাটা শুরু করেছেন। কিন্গহ বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, শিম চাষে কিছুটা সুবিধা হলেও সরিষার জমিতে বৃষ্টির পানি জমে থাকলে সদ্য গজানো চারা নষ্ট হয়ে যাবে। একই সঙ্গে পাকা ধান দ্রুত ঘরে তুলতে না পারলে লোকসানে পড়তে হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, “চলতি মৌসুমে ডুমুরিয়ায় ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি এবং ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে মাত্র ২ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ধামালিয়া ইউনিয়নে ২০ বিঘা ও মাগুরাঘোনা ইউনিয়নে ২৫ বিঘা জমিতে সরিষা বপন করা হয়েছে। বৃষ্টিপাত কয়েক দিন অব্যাহত থাকলে শীতকালীন সবজির ক্ষতির পাশাপাশি পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে কৃষকেরা বিপাকে পড়বেন। আবহাওয়া স্বাভাবিক না হলে চলতি মৌসুমে আমন ধান ও শীতকালীন ফসলের উৎপাদন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হতে পার।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.