পবিত্র কাবাঘরের দরজার ডান পাশে স্থাপিত আটটি হলুদাভ পাথর অনেকেরই চোখে পড়েছে। দেখতে সাধারণ মার্বেলের মতো হলেও এগুলোর রয়েছে দীর্ঘ ইতিহাস ও বিশেষ ঐতিহাসিক গুরুত্ব। বিরল প্রজাতির এই পাথরগুলো অ্যালাবাস্টার নামে পরিচিত। প্রায় আট শতাব্দী আগে পবিত্র মসজিদুল হারামে এগুলো স্থাপন করা হয়েছিল। একসময় পাথরগুলোর কয়েকটি চুরি হয়ে গেলেও পরবর্তী সময়ে সেগুলো উদ্ধার করে আবার যথাস্থানে স্থাপন করা হয়।
ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ৬৩১ হিজরিতে আবু জাফর আল-মানসুর নামের এক ব্যক্তি পাথরগুলো পবিত্র মসজিদুল হারামে উপহার হিসেবে প্রদান করেন। পরবর্তী সময়ে এগুলো কাবাঘরের পাশে স্থাপন করা হয়। এভাবে দীর্ঘকাল ধরে পাথরগুলো পবিত্র কাবার ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত হয়ে আছে।
আটটি অ্যালাবাস্টার পাথরের আকার একরকম নয়। বর্ণনা অনুযায়ী, এগুলোর মধ্যে সবচেয়ে বড় পাথরটির দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় ২১ সেন্টিমিটার। কাবাঘরের দরজার ডান পাশে পাশাপাশি স্থাপিত পাথরগুলো তাদের স্বতন্ত্র রং ও গঠনের কারণে সহজেই নজর কাড়ে।
১২১৩ হিজরিতে কয়েকটি পাথর চুরি হয়ে যায়। পরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহের কাছে সেগুলো পাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় পর ১৩৭৭ হিজরিতে পাথরগুলো পুনরায় পবিত্র কাবাঘরের পাশে স্থাপন করা হয়। এভাবে দীর্ঘ বিরতির পর ঐতিহাসিক নিদর্শনগুলো আবারও তাদের পূর্বের স্থানে ফিরে আসে। এগুলো পবিত্র কাবার দীর্ঘ ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত এক ঐতিহাসিক নিদর্শন।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.