সোলায়মান মামুন :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় ধলবাড়িয়া ইউনিয়নের রংধনু কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ শাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানুর রহমান এবং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহমান ওসমানী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
সমাবেশে প্রধান অতিথি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানুর রহমানকে উপস্থিত নেতাকর্মী ও সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Continue reading at Satkhira News 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.