Thursday, November 12, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Business

খুবি অধ্যাপক ড. নাসিফ আহসান অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য নিযুক্ত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসানকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের খণ্ডকালীন সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ধারা ৬-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই […]

Read on Khulna Gazette Link copied
খুবি অধ্যাপক ড. নাসিফ আহসান অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য নিযুক্ত
Photo: Khulna Gazette

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসানকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের খণ্ডকালীন সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ধারা ৬-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করে ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে আরও তিন জনকে কাউন্সিলের খণ্ডকালীন সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের স্কুল অব এডুকেশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রোজিলিনি মেরি ফার্নান্দেজ-চুং, ডেইবিটেক-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং ফেরদৌস বায়োটেক (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ফেরদৌসী বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দীন মোঃ তারেক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নিয়োগকৃত খণ্ডকালীন সদস্যগণের মেয়াদ তাঁদের যোগদানের বা নিয়োগের তারিখ থেকে ০২ (দুই) বছর হবে। নিয়োগকৃত সদস্যগণ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

অ্যাক্রেডিটেশন কাউন্সিল একটি সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা, যা মূলত দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং একাডেমিক প্রোগ্রামগুলোর গুণগত মান নিশ্চিত করার কাজ করে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৭ এর অধীনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। আইনটি ২০১৭ সালের মার্চ মাসে বাংলাদেশ জাতীয় সংসদে অনুমোদিত হয় এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। ২০১৯ সালের জুন মাসের মধ্যে কাউন্সিলের চেয়ারম্যান ও পূর্ণকালীন সদস্যগণের নিয়োগ সম্পন্ন হয়।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original