খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর ফারাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বৃষ্টির কারণে আগুন ছড়িয়ে পড়তে না পারায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়। তবে অন্ধকার ও বৈরী আবহাওয়ার কারণে হামলাকারী কতজন ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বোমাটি বিস্ফোরিত হয়ে কিছুক্ষণ জ্বললেও বৃষ্টির কারণে আগুন নিভে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.