Friday, November 20, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Khulna

খুলনা থেকে ছেড়েছে দূরপাল্লা বাস

যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ হওয়া দূরপাল্লা বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে বাসগুলো গোপালগঞ্জের রাস্তা ব্যবহার […]

Read on Khulna Gazette Link copied
খুলনা থেকে ছেড়েছে দূরপাল্লা বাস
Photo: Khulna Gazette

যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ হওয়া দূরপাল্লা বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে বাসগুলো গোপালগঞ্জের রাস্তা ব্যবহার না করে যশোর হয়ে আরিচা দিয়ে ঢাকায় যাচ্ছে। এর আগে গত বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে পরিবহন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দূরপাল্লার বাসগুলো ছাড়ার সংবাদ পেয়ে যাত্রীরা কাউন্টারগুলোতে ভিড় করেছে। অনেকেই রাতে ঢাকার উদ্দেশ্যে খুলনা ছেড়ে যায়।

রয়্যাল মোড়ে সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মোঃ আব্দুল হান্নান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্তৃপক্ষ পরিবহন ছাড়ার সিদ্ধান্ত নেয়। রাতে কয়েকটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাড়িগুলো যশোর-মাগুরা ও ফরিদপুর হয়ে ঢাকায় যাবে। আজ শুক্রবার গোপালগঞ্জ হয়ে গাড়ি ঢাকায় যাবে কি না তা কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্ত নেয়নি।

গ্রীণ লাইন পরিবহনের টিকিট বিক্রেতা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাস চালুর খবর দেয় কর্তৃপক্ষ। তবে কোন দিক থেকে বাস ঢাকায় যাবে তা এখনও আমাদের জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে বৃহস্পতিবার দুপুরে বাস মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন জেলা প্রশাসন। আলোচনায় অংশ নেয় খুলনা মহানগর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে পরিবহন চালু রাখার সিদ্ধান্ত হয়।

খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, জেলা প্রশাসনের সভায় পরিবহন চলাচল বন্ধ রাখা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। গোপালগঞ্জের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। যে কারণে বুধবার দুপুর থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখে কয়েকটি পরিবহন গত বুধবার রাত থেকে যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। জেলা প্রশাসনের আলোচনা সভায় গোপালগঞ্জের রাস্তা বাদ দিয়ে যশোরের রাস্তা ব্যবহারের সিদ্ধান্ত হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনগুলো যশোর-মাগুরা সড়ক ব্যবহার করবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original