Wednesday, November 11, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Politics

খুলনাবাসী ও নেতাকর্মীদের প্রতি মহানগর ও জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র খুলনা সফর এবং শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণের মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল ক...

Read on Dainik Khulna 24 Link copied
খুলনাবাসী ও নেতাকর্মীদের প্রতি মহানগর ও জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ
Photo: Dainik Khulna 24

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র খুলনা সফর এবং শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণের মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করায় খুলনা মহানগর ও জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং খুলনাবাসীর প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রদত্ত যৌথ খবর বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, প্রিয় নেতার খুলনায় আগমন এবং তৃণমূলের ক্রীড়া চর্চাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার এই যুগান্তকারী পদক্ষেপকে ঘিরে খুলনাবাসী যে নজিরবিহীন ভালোবাসা, শৃঙ্খলা ও অভূতপূর্ব উদ্দীপনার পরিচয় দিয়েছেন, তা খুলনার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক সোনালী অধ্যায় হয়ে থাকবে। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ব্যানার-তোরণের কৃত্রিম সাজসজ্জা ভেঙে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং কুদির বটতলা থেকে শুরু করে জেলা স্টেডিয়াম পর্যন্ত পুরো পথজুড়ে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সুশৃঙ্খল অবস্থান প্রিয় নেতা তারেক রহমানের প্রতি খুলনাঞ্চলের মানুষের গভীর আস্থা ও অবিচ্ছেদ্য ভালোবাসারই প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঐতিহাসিক এই আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতিও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও খুলনার যেকোনো উন্নয়ন, সমৃদ্ধি ও রাজনৈতিক সংস্কৃতি রক্ষায় সাধারণ জনগণকে সাথে নিয়ে এভাবে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, আলি আসগার লবি এমপি, মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

The post খুলনাবাসী ও নেতাকর্মীদের প্রতি মহানগর ও জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ appeared first on দৈনিক খুলনা.

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original