Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
21°C Mainly clear
Latest
Crime

খুলনায় গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার নয়টি থানা এলাকায় […]

Read on Khulna Gazette Link copied
খুলনায় গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২
Photo: Khulna Gazette

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার নয়টি থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে খুলনা জেলা পুলিশ।

এ সময়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪০৮টি যানবাহন চেক করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯টি যানবাহন আটক করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

অপরাধ দমন, মাদক নির্মূল, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original