Wednesday, November 11, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Politics
খুলনায় বিএনপি নেতাকর্মীদের একের পর এক হত্যা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
খুলনায় একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কোথাও প্রকাশ্যে গুলি করে, কোথাও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কিংবা ছুরিকাঘাতে ঘটছে এসব হত্যাকাণ্ড।
Read on Google News Khulna Link copied
খুলনায় বিএনপি নেতাকর্মীদের একের পর এক হত্যা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Photo: Google News Khulna
<p justify;">খুলনায় একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কোথাও প্রকাশ্যে গুলি করে, কোথাও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কিংবা ছুরিকাঘাতে ঘটছে এসব হত্যাকাণ্ড। সরকার গঠনের পরও নিজ দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে দলটির তৃণমূল পর্যায়েও।
 <p justify;">গত দুই বছরে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১২ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সর্বশেষ চলতি বছরের অক্টোবর ও নভেম্বরের শুরুতে কয়েকটি হামলা ও হত্যার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
 <p justify;">শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষও হত্যাকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজি ও সশস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
 <p justify;">এসব ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে-বিএনপি ক্ষমতায় থাকার পরও কেন দলটির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে হামলা ও হত্যার শিকার হচ্ছেন? এসব ঘটনার নেপথ্যে কারা? রাজনৈতিক প্রতিপক্ষ, অপরাধী চক্র নাকি অন্য কোনো গোষ্ঠী জড়িত? আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এসব অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না?
 <p justify;">তবে এসব হত্যাকাণ্ডের সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি বিএনপি নেতাদের।
 তাদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীরা পরিকল্পিতভাবে এসব হামলা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। যদিও এসব অভিযোগের স্বাধীনভাবে প্রমাণ পাওয়া যায়নি।
 <p justify;">নিহতদের স্বজনদের ক্ষোভ, দীর্ঘ ১৫-১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এখন দল ক্ষমতায় আসার পরও যদি সন্ত্রাসীদের গুলিতে কিংবা ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারাতে হয়, তাহলে এর চেয়ে বেদনাদায়ক আর কী হতে পারে?
 <p justify;">তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন উঠেছে, সরকারে থাকার পরও যদি নিজ দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে প্রশাসনের দায়িত্ব কী? নিহত ও আহতদের স্বজনদের অভিযোগ, অধিকাংশ মামলায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি, নির্দেশদাতা ও অর্থদাতারা এখনো গ্রেপ্তার হননি। অনেক পরিবার বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশ।
 <p justify;">দুই বছরে ১২ নেতাকর্মী খুন
 <p justify;">পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনায় মোট ৭৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনা মহানগরীতে ৩৭টি এবং জেলার বিভিন্ন এলাকায় ৩৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এর বাইরে গত দুই বছরে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১২ নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন বলে বিভিন্ন ঘটনার তথ্য সামনে এসেছে। চলতি বছরের অক্টোবরেও তেরখাদা ও বটিয়াঘাটায় যুবদল নেতাকর্মীদের ওপর গুলির ঘটনা ঘটে। নভেম্বরের শুরুতেও প্রাণ হারিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
 <p justify;">সর্বশেষ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের  চায়ের দোকানের ভেতরে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
 <p justify;">২ নভেম্বর খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে এমদাদুল হক (৫৫) নামে একজন নিহত হন। আহত হন বিএনপি নেতাসহ দুজন।
 <p justify;">আহত যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেনকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 এর আগের দিন ১ নভেম্বর সন্ধ্যায় নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার একটি রেস্তোরাঁয় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে। তিনি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।
 <p justify;">একই দিন সন্ধ্যার আগে নগরের লবণচরা এলাকার সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যার পর সড়কে ফেলে যায়।
 <p justify;">এ নিয়ে ১৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে নগরের লবণচরা এলাকার সড়কের ওপর থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছিল। পুলিশের ভাষ্য, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর সড়কে লাশ ফেলে যায়।
 <p justify;">এ ছাড়া ২ নভেম্বর দুপুরে রূপসা উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাট থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 <p justify;">২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি রেলওয়ে হাসপাতাল রোডে পিটুনিতে মারা যান বিএনপি কর্মী বাবুল মোল্লা। এরপর ২৭ ফেব্রুয়ারি দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুরাদ খানকে কুপিয়ে হত্যা করা হয়।
 বুধবার (৪মার্চ) রাত নয়টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে একটি বাটার জুতার দোকানে খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও রূপসা–বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে (৫৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করে অস্ত্রধারীরা। 
 <p justify;">১৬ মার্চ খুলনা মহানগরীর দৌলতপুরে রাশিকুল আলম রাশু (৩৬) নামের এক যুবদল নেতাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ঐদিন  বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
 <p justify;">নিহত রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন।
 <p justify;">১২ জুন খুলনার লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বিএনপি নেতা রফিকুল ইসলাম, যিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন। তিনি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 <p justify;">২৫ আগস্ট রূপসার দুর্জনীমহলে বিএনপি কর্মী জয় ঢালীকে হত্যা করা হয়। এর ৫০ দিনের মাথায় ৫ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান তাঁর বাবা আক্তার ঢালী। তিনিও বিএনপির কর্মী ছিলেন।
 <p justify;">অক্টোবরের শেষ সপ্তাহেও সহিংসতা থেমে থাকেনি। ২৪ অক্টোবর দিনের বেলায় তেরখাদায় গুলিবিদ্ধ হন মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রামিম বিশ্বাস (৩২)।
 <p justify;">২৬ অক্টোবর রাতে বটিয়াঘাটায় গুলিবিদ্ধ হন যুবদল নেতা সোহেল শেখ (৩৬)। পরদিন ২৭ অক্টোবর সন্ধ্যায় যুবদলের র্যালি শেষে বাড়ি ফেরার পথে চক্রাখালী মোড়ে গুলির শিকার হন সাবেক যুবদল নেতা ও ইউনিয়ন বিএনপির সদস্য ওহিদুল ইসলাম বাদল (৩৮)। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে।
 <p justify;">এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মানিক হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। একই বছরের ১১ জুলাই নিজ বাড়ির সামনে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করা হয় দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে।
 <p justify;">২০২৪ সালের ২৯ নভেম্বর রাতে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন মোল্লা বোয়িংকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 <p justify;">এসব ঘটনার মধ্যে কয়েকটি হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো তদন্তসাপেক্ষ। তবে ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের কারণে খুলনার রাজনৈতিক ও সামাজিক পরিবেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
 <p justify;">তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বক্তব্য
 <p justify;">খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম শাকিলুজ্জামান জানান, চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ৩৭টি হত্যাকাণ্ড ঘটেছে। একাধিক বিএনপি নেতাকর্মী হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন কারণ রয়েছে। ঘটনাগুলো তদন্তাধীন।
 <p justify;">অন্যদিকে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত ১০ মাসে খুলনা জেলার নয়টি থানায় ৩৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় কতজন আসামি গ্রেপ্তার হয়েছেন, কতটি মামলার তদন্ত শেষ হয়েছে এবং বিচারপ্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে-এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
 <p justify;">বিএনপির অভিযোগ, নেপথ্যে পতিত সরকারের অনুসারীরা
 <p justify;">খুলনায় ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের দায়ী করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। তাদের দাবি, নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপরাধ সংঘটিত হচ্ছে।
 <p justify;">খুলনা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম বলেন, নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পতিত সরকারের দোসররা বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শান্ত খুলনাকে অশান্ত করে তুলছে।
 <p justify;">তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও দেশ ছেড়েছেন। বিদেশে অবস্থান করে তাদের কেউ কেউ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। বিগত সাড়ে ১৫ বছরে দেশ থেকে পাচার করা অর্থ ব্যবহার করে সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি নেতাদের হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
 <p justify;">শহিদুল বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন বাহিনীতে যুক্ত হয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। ইতিমধ্যে অনেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনাকে সাধারণ অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
 <p justify;">জিয়া পরিষদের খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ আহমেদ বাংলানিউজকে বলেন, পতিত সরকারের অনুসারীরা খুলনাকে অস্থিতিশীল করতে বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তারা আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
 <p justify;">তিনি আরও অভিযোগ করেন, পতিত সরকারের অনুসারীদের কাছে অবৈধ অস্ত্র, লাইসেন্সধারী অস্ত্র ও বিপুল পরিমাণ কালোটাকা রয়েছে। এসব ব্যবহার করে শান্তিপূর্ণ খুলনাকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে।
 <p justify;">খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বাংলানিউজকে বলেন, রাজনৈতিক কমিটি নিয়ে খুলনায় কোনো হামলা বা মামলা হয়নি। জেলার রাজনীতি শান্তিপূর্ণ রয়েছে। দলের ভেতরে কোনো ভেদাভেদও নেই।
 <p justify;">তিনি বলেন, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র ও উসকানিতে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। হামলার মূল উদ্দেশ্য নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করা। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। দলও সব সময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করছে।
 <p justify;">খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, একের পর এক হত্যাকাণ্ডে বিএনপির নেতারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেবে।
 <p justify;">নাগরিক সমাজের প্রশ্ন, অপরাধীরা এত বেপরোয়া কেন?
 <p justify;">খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। তাদের মতে, অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও প্রত্যাশিত মাত্রায় সক্রিয় নয়।
 <p justify;">সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, শান্তির নগরী হিসেবে পরিচিত খুলনা এখন অশান্ত। সাধারণ মানুষ ভয়ে ও আতঙ্কে রয়েছেন। প্রায় প্রতিদিনই হত্যা, ছিনতাই, জমি দখল ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। পুলিশ বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলোর ভূমিকাও অনেকটা নিষ্ক্রিয়।
 <p justify;">তিনি বলেন, সচেতন নাগরিকেরাও এখন নানা অনিয়ম, বঞ্চনা ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন। অপরাধীরা কেন এত বেপরোয়া হয়ে উঠেছে, শান্তির নগরী কেন অশান্ত হলো—এসব প্রশ্নের দায় শুধু অপরাধীদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। সরকার ও রাষ্ট্রযন্ত্রের সীমাবদ্ধতাও খতিয়ে দেখতে হবে।
 <p justify;">অপরাধ বৃদ্ধির সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে কুদরত-ই-খুদা বলেন, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় কারাগারসহ বিভিন্ন থানায় হামলা হয়েছিল। লুট হয়েছিল অস্ত্র ও গুলি। সেগুলোর কতগুলো উদ্ধার হয়েছে, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সাধারণ মানুষের জানা নেই। বর্তমানে অপরাধীদের হাতে অস্ত্র ও গুলির আধিক্যের পেছনে লুট হওয়া অস্ত্রের ভূমিকা থাকতে পারে।
 <p justify;">তিনি আরও বলেন, ২০২৪ সালের পর পুলিশ প্রশাসন একধরনের মানসিক চাপ বা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। আগের সরকারের আমলে পুলিশের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল। সেই পরিস্থিতির প্রভাব এখনো কাটিয়ে উঠতে না পারার বিষয়টি বিবেচনায় নিতে হবে। পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা দেওয়ার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান প্রয়োজন।
 <p justify;">অপরাধের হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযান চান বিশেষজ্ঞরা
 <p justify;">খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত ও সময়ভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান।
 <p justify;">তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আইনের প্রয়োগ জোরদার করতে হবে। মহানগর ও জেলার অপরাধের ধরন বিশ্লেষণ করে অপরাধপ্রবণ এলাকাগুলো বা হটস্পট চিহ্নিত করা জরুরি।
 <p justify;">ছিনতাই, চাঁদাবাজি, সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধী চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্ত করতে হবে। নদীপথে অপরাধীদের চলাচলের বিষয়টিও তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করা প্রয়োজন।
 <p justify;">তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সড়কবাতি ও জরুরি যোগাযোগব্যবস্থা জোরদার করতে হবে। শুধু আসামি গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ হবে না। সাক্ষীদের নিরাপত্তা, নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ সংগ্রহ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
 <p justify;">এ জন্য সরকারকে আগামী ৭২ ঘণ্টা, ৩০ দিন ও ৯০ দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তিনি। পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেন এই আইন বিশেষজ্ঞ।
 <p justify;">নিরাপত্তার প্রশ্নে এখন জবাবদিহি জরুরি
 <p justify;">খুলনার সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র কিংবা পরিকল্পিত সহিংসতা কাজ করছে-তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন। রাজনৈতিক পক্ষগুলোর পাল্টাপাল্টি অভিযোগের বাইরে গিয়ে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনা এখন জরুরি।
 <p justify;">বিশেষ করে যেসব মামলায় হত্যার নির্দেশদাতা, অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, সেগুলোর তদন্তে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
 <p justify;">ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধারাবাহিক হত্যাকাণ্ড যেমন উদ্বেগজনক, তেমনি সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাও উপেক্ষা করার সুযোগ নেই। খুলনার মানুষ এখন শুধু আশ্বাস নয়, অপরাধ নিয়ন্ত্রণ ও বিচার নিশ্চিত করার দৃশ্যমান অগ্রগতি দেখতে চান।
Original report
Continue reading at Google News Khulna
This story was collected by Khulna Info and links back to the original publisher.
Open original