শহরের জীবনে শীতের উষ্ণতা একটু দেরিতে এলেও গ্রামীণ জনপদে আগেই পাওয়া যায় তার সরব উপস্থিতি। ভোরের বাতাসে হালকা শীতের পরশ ,ঘাসের ডগায় শিশির বিন্দু আর চারপাশে কুয়াশার মায়াবী জাদু। প্রকৃতির এমন রূপ যেন নীরবে জানিয়ে দিচ্ছে শীতের আগমনি বার্তা। ভোরের প্রথম আলোয় ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু ঝলমল করে মুক্তোর মতো। হালকা কুয়াশায় ঢাকা পথঘাট আর সবুজ মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ।
একদিকে মাঠে মাঠে সোনালি ফসলের হাতছানি অন্যদিকে সেই ফসল ঘিরে কৃষকের ব্যস্ততা। কেউ ব্যস্ত ফসলের পরিচর্যায় কেউবা জীবিকার তাগিদে কুয়াশায় ভেজা পথ ধরে শুটছেন গন্তব্যে। প্রকৃতির এই রূপে যেমন মুগ্ধতা তেমনি নতুন ফসলের স্বপ্নে গ্রামীণ জনপদে বাড়ছে কর্মচাঞ্চল্য। শীত নিয়ে আসে নানা রকমের টাটকা শাকসবজি বাহারি ফুল আর নতুন সম্ভাবনা।
হরিঢালীর কৃষক, কৃষক মেহেদী জানান শীত বরণের প্রস্তুতি চলছে, এই সময়টাতে রুপা আমন কাটায় ব্যস্ত হচ্ছে কৃষক। এই ধানেই ঘরে ঘরে হবে নবান্ন। চারিদিকে চলছে খেজুর গাছ কাটার প্রস্তুতি, সাথে যোগ হবে শীতের পিঠাপুলি। কপিলমুনি অঞ্চলের গ্রামীণ জনপদের কৃষানি সুফিয়া জানান শীতের সময় অনেক আনন্দ হয় অনেক মজা হয় অনেক ধরনের পিঠা ও খেজুর রসের পায়েস হয়। আবার অনেক শীত পড়লে আমাদের মতো মানুষের অনেক কষ্ট ও হয়। শীত উপলক্ষে বাণিজ্যিক নগরী কপিলমুনির কাপড়ের দোকানগুলোতে শীতের বাহারি পোশাকের সমাহার। লেপ, তশকের দোকানগুলোতে বিরাজ করছে কর্মচাঞ্চল্য। চারিদিকে অনুভূত হচ্ছে শীতের আমেজ। শীত আমাদের জীবনে নিয়ে আসে প্রজন্ম থেকে প্রজন্ম আনন্দ আর কষ্টের রোমাঞ্চকর অনুভূতি।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.