আগামী বছর ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। আর সেই ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে। লর্ডসেই একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল, যা আয়োজন করছে এমসিসি।
আগামী বছর ২৮ জুন শুরু হবে ইংল্যান্ড ও বাংলাদেশের টেস্ট। লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। আর লর্ডস টেস্টের পর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
এদিকে ২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ মাঠে গড়াবে ম্যাচ তিনটি। প্রতিটি ম্যাচই হবে নেপালের কাঠমান্ডুতে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.